• শুক্রবার ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • বিনোদন
  • /
  • ট্রেইলার-গানে সরগরম ঈদ! পর্দায় আসছে ৬ নতুন সিনেমা

ট্রেইলার-গানে সরগরম ঈদ! পর্দায় আসছে ৬ নতুন সিনেমা

  • বিনোদন
  • আপন ঘর ডেস্ক
  • প্রকাশিতঃ ১৮ মার্চ ২০২৬

ঈদকে সামনে রেখে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা ছয়টি সিনেমা ইতোমধ্যেই প্রদর্শনের অনুমতি পেয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পাওয়ার পর সিনেমাগুলোর টিজার, ট্রেইলার ও গান প্রকাশে জমে উঠেছে প্রচারণা।


এবারের ঈদে মুক্তি পাচ্ছে—‘প্রিন্স’, ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’, ‘রাক্ষস’ ও ‘পিনিক’।


প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা সিনেমাটি ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত। এতে অভিনয় করেছেন শাকিব খান, তাসনিয়া ফারিণসহ আরও অনেকে।


দম সিনেমায় দেখা যাবে আফরান নিশো ও পূজা চেরিকে। ‘ইউ’ গ্রেড পাওয়া এ ছবির ট্রেইলার ইতোমধ্যে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।


সব বয়সী দর্শকের জন্য নির্মিত বনলতা এক্সপ্রেস-এ অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম ও শরীফুল রাজসহ জনপ্রিয় শিল্পীরা।


অন্যদিকে প্রেশার কুকার সিনেমার ‘ফার্স্ট হুইসেল’ ইতোমধ্যে আলোচনায় এসেছে। এতে অভিনয় করেছেন শবনম বুবলি, নাজিফা তুষি ও মিশা সওদাগরসহ অনেকে।


রাক্ষস সিনেমায় সিয়ামের সঙ্গে দেখা যাবে ভারতের সুষ্মিতা চ্যাটার্জিকে। এর গান ও ট্রেইলারও দর্শকদের নজর কেড়েছে।


আর পিনিক-এ অভিনয় করেছেন আদর আজাদ ও শবনম বুবলি। ট্রেইলার প্রকাশ পেলেও প্রচারণায় কিছুটা পিছিয়ে রয়েছে ছবিটি।


সব মিলিয়ে ট্রেইলার, গান ও তারকাবহুল আয়োজনে এবারের ঈদের সিনেমা প্রতিযোগিতা জমজমাট হতে যাচ্ছে।