ডিএসই জানায়, মশিউর সিকিউরিটিজের গ্রাহকরা তাদের বিও (BO) অ্যাকাউন্টে থাকা শেয়ার অন্য কোনো ট্রেকহোল্ডার কোম্পানিতে স্থানান্তর করতে পারবেন। এজন্য CDBL Form-16 পূরণ করে লিঙ্ক বিও (Link BO) হিসাবে স্থানান্তরের আবেদন করতে হবে।
এছাড়া, সিকিউরিটিজ লেনদেন থেকে কোনো পাওনা অর্থ বা শেয়ার প্রাপ্য থাকলে, তা দাবি করার জন্য আগামী ৩০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে ডিএসইর ওয়েবসাইটের নির্দিষ্ট লিংক
www.dse.com.bd/complaintCell_TREC_d.php
থেকে অভিযোগ ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র (যেমন পোর্টফোলিও ও অন্যান্য দলিল) সংযুক্ত করে নিজস্ব স্বাক্ষরসহ আবেদনপত্র পাঠাতে হবে নিচের ঠিকানায়:
চীফ রেগুলেটরি অফিসার
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি.
ডিএসই টাওয়ার, হোল্ডিং নং ৪৬, রোড নং ২১, নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯।
বিনিয়োগকারীরা প্রয়োজনে সহায়তার জন্য ডিএসইর ইনভেস্টর কমপ্লেইন্টস, আরবিট্রেশন অ্যান্ড লিটিগেশন বিভাগে যোগাযোগ করতে পারবেন।
ফোন: ০২-৪১০৪০১৮৯ (এক্সটেনশন ১৬৪১–১৬৪৫)
মোবাইল: ০১৭১৩-২৭৬৪১৫, ০১৭১৩-৩৬৯৩৬৩, ০১৭১৩-৪২৫৮৩১, ০১৭৩০-৩৩১৮৬৬
ই-মেইল: icald@dse.com.bd